মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও কোকোমো সানসেট রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোকোমো সানসেট রিসোর্টের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. বায়েজিদ বিন মাহফুজ ও মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ড মো. আবেদ-উর-রহমান, পিআরডি প্রধান মো. রাশাদুল আনোয়ার, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ এবং কোকোমো সানসেট রিসোর্টের সিনিয়র সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মিডল্যান্ড ব্যাংক ও কোকোমো সানসেট রিসোর্টের মধ্যে এমওইউ স্বাক্ষর
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও কোকোমো সানসেট রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।










