আকস্মিক বন্যায় সারা দেশে বিপর্যস্ত জনগণকে সহায়তার জন্য তিন কোটি টাকা প্রদান করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় গতকাল রোববার (২৫ আগস্ট) এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যান তহবিলে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, এই তহবিল জরুরি সহায়তা প্রত্যাশী লাখ লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

ইবিএল জানিয়েছে, দায়িত্বশীল ও নৈতিক ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যাংকটি সর্বদা করপোরেট সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ ধারণ ও প্রতিপালন করে। প্রদত্ত অর্থ সাহায্য জনগণের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ইবিএলের অঙ্গীকারের প্রতিফলন।