‘ঘর সাজবে ঈদ উৎসবে’ শীর্ষক এ ক্যাম্পেইনে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজে ক্যাশব্যাক, কিস্তি ও এক্সচেঞ্জ সুবিধা দেয়া হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাটারফ্লাই। এতে বলা হয়, প্রতিষ্ঠানটির শোরুমগুলোতে বাটারফ্লাই, ইকো প্লাস, হায়ার, হিটাচি ও এলজি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে। ১৪২ লিটার থেকে ৭১৭ লিটার পর্যন্ত বিভিন্ন ধারণক্ষমতার ফ্রিজের মধ্যে রয়েছে ফ্রস্ট ও নো-ফ্রস্ট ক্যাটাগরির টপ মাউন্ট, বটম মাউন্ট, ফ্রেঞ্চ ডোর, সাইড বাই সাইড ও চেস্ট ফ্রিজ। এসব পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৩০০ থেকে ২ লাখ ৯৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত।

প্রতিষ্ঠানটি আরো জানায়, ঈদ ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেয়া হচ্ছে। এছাড়া শূন্য শতাংশ সুদে সর্বোচ্চ ৩৬০ দিন পর্যন্ত কিস্তি সুবিধাও থাকছে এ সময়। সর্বনিম্ন কিস্তির পরিমাণ ১ হাজার ৫৬৮ টাকা থেকে শুরু, যেখানে ডাউন পেমেন্ট ধরা হয়েছে ৪ হাজার ৯৭৩ টাকা। একই সঙ্গে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও রয়েছে। রবি এলিট, বাংলালিংক অরেঞ্জ ক্লাব ও জিপিস্টার গ্রাহকরা অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাবেন। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে মিলবে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা ও সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) পেমেন্টে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেয়া হবে।

গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, দুই বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিস সুবিধার কথাও জানিয়েছে। দেশজুড়ে হাউজ অব বাটারফ্লাইয়ের শোরুম থেকে পণ্য কেনা যাবে। পাশাপাশি অনলাইন অর্ডার ও হোম ডেলিভারি সুবিধাও রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাটারফ্লাইয়ের নিজস্ব ওয়েবসাইটে।