অগ্রণী ব্যাংক পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ২০০৪-১০ পর্যন্ত একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার একান্ত সচিবসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।










