‘নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’ স্লোগানে শুরু হয়েছে ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪। গতকাল রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে এ আয়োজনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এসএম মাহবুবুল আলম ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম রেজাউল আলম। এ সময় ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডিএমডি মো. ইউসুফ আলী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, ওয়ালটন কম্পিউটার প্রডাক্টের সিবিও তৌহিদুর রহমান রাদ উপস্থিত ছিলেন।
ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪ উদ্বোধন
‘নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’ স্লোগানে শুরু হয়েছে ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪।










