বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ লাখ টাকার চেক প্রদান করেছে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি)। গত রোববার (২৫ আগস্ট) এ সহায়তা দেয়া হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) বলেছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের বন্যাকবলিত জেলাসমূহে পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ সহায়তা দেয়া হয়।