প্রতি বছরের মতো এবারো আইএফআইসি ব্যাংক আয়োজন করেছে ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৪’। এর অংশ হিসেবে গতকাল ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের এএমডি মো. নুরুল হাসনাত, ডিএমডি মো. মনিতুর রহমান ও মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা। প্রসঙ্গত, আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ১৪০০-এর অধিক শাখা-উপশাখায় মাসব্যাপী উদযাপিত হবে এ উৎসব।—বিজ্ঞপ্তি