সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে চার দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। এর মধ্যে দুই দিন পূজার ছুটি ও বাকি দুই দিন সাপ্তাহিক ছুটি।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি থাকবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। এরপর শুক্রবার (৩ অক্টোবর) ও শনিবার (৪ অক্টোবর) সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে চার দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী রোববার (৫ অক্টোবর) থেকে ডিএসই ও সিএসইতে আগের নিয়মে লেনদেন চলবে।