ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের সার্বিক সহযোগিতায় সম্প্রতি রূপায়ণ সিটি উত্তরায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাসিন্দাদের অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবেলা এবং সচেতনতা তৈরির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। এ সময় রূপায়ণ সিটির সিওও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম সালাহ্ উদ্দিন, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসের বিজনেস হেড সৈয়দ রেজাউল হক রেজা এবং ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন উপস্থিত ছিলেন।
রূপায়ণ সিটি উত্তরায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের সার্বিক সহযোগিতায় সম্প্রতি রূপায়ণ সিটি উত্তরায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।










