আইআইডিএফসি পিএলসির নতুন ডিএমডি হিসেবে যোগ দিয়েছেন আবু সাদাত মোহাম্মদ শাহীন। ব্যাংক ও আর্থিক খাতের বিভিন্ন পদে ২৪ বছরের অভিজ্ঞতা রয়েছে তার।
আরব বাংলাদেশ (এবি) ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আবু সাদাত মোহাম্মদ শাহীন। আইআইডিএফসিতে যোগ দেয়ার আগে তিনি এবি ব্যাংক, ব্র্যাক ব্যাক, মিডল্যান্ড ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স ও উত্তরা ফাইন্যান্সে কর্মরত ছিলেন।
আবু সাদাত মোহাম্মদ শাহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে অ্যাডভান্সড সার্টিফিকেশন ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) ও দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
আবু সাদাত মোহাম্মদ শাহীন ক্রেডিট সম্পর্কিত ঝুঁকি, করপোরেট ফাইন্যান্স, এমএসএমই অর্থায়ন, ঋণ কাঠামো, আন্তর্জাতিক বাণিজ্য, গ্রিন ফাইন্যান্স বিষয়ে দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি










