চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্প্রতি বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ২২ লাখ টাকা এবং বোর্ড মেম্বারদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ড থেকে আরো ১ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। এছাড়া বন্যার্তদের জন্য বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে নগদ অর্থ, খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের কাজ চলমান।