সম্প্রতি বরিশালে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ‘জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড কারেন্সি ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী ও বরিশাল শাখার ব্যবস্থাপক মো. জোবায়ের হোসেন। কর্মশালায় বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের সব শাখা-উপশাখার ১২১ কর্মকর্তা অংশ নেন।