যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কম্পিউটার সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি মে মাসে শেষ হওয়া প্রান্তিকে রেকর্ড ৫৩১ কোটি ডলার আয় করেছে। ২০২৩ সালের একই সময়ে তারা ৪৮২ কোটি ডলার আয় করেছিল। ওই আয়ও ছিল একটি রেকর্ড। এবার সে তুলনায় ১০ দশমিক ২ শতাংশ বেশি আয় করেছে। এছাড়া নিট আয় ১২৯ কোটি থেকে ২১ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ১৫৭ কোটি ডলার। ডিজিটাল মিডিয়া বিভাগ থেকে আয় হয়েছে ৩৯১ কোটি ডলার। এ বিভাগে বার্ষিক প্রবৃদ্ধির হার ১১ শতাংশ। এছাড়া ডিজিটাল এক্সপেরিয়েন্স বিভাগের আয় ৯ শতাংশ বেড়ে ১৩৩ কোটি ডলার হয়েছে। খবর ও ছবি আনাদোলু
রেকর্ড ৫৩১ কোটি ডলার আয় অ্যাডোবির
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কম্পিউটার সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি মে মাসে শেষ হওয়া প্রান্তিকে রেকর্ড ৫৩১ কোটি ডলার আয় করেছে।










