সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাদুর্গতদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ডিএমডি মো. শাহনেওয়াজ খান ও জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ১ কোটি টাকা দিয়ে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সরাসরি ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। —বিজ্ঞপ্তি
বন্যাদুর্গতদের সহায়তায় পূবালী ব্যাংকের ৬ কোটি টাকার অনুদান
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাদুর্গতদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।










