করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)। সম্প্রতি পরিচালনা পর্ষদের ২৭৮তম সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ছয়জন স্বতন্ত্র পরিচালকের ব্যক্তিগত অনুদান প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হয়েছে।