স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের সঙ্গে পে-রোল ব্যাংকিং বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি বিনিময় করেন ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন ও স্টারপাথ হোল্ডিংসের এমডি ও সিইও মো. ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, এমটিবি সেন্টার করপোরেট শাখার ব্যবস্থাপক সাজিয়া হোসেন, রিটেইল সেগমেন্টস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান ও পে-রোল ব্যাংকিং প্রধানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিবি ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের সঙ্গে পে-রোল ব্যাংকিং বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।










