রূপালী ব্যাংক পিএলসির নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্বতিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা। এ সময় সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। সভায় ব্যাংকের পরিচালকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন এমডি মোহাম্মদ জাহাঙ্গীর। কোম্পানি সচিবের সঞ্চালনায় সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি অংশ নেন। —বিজ্ঞপ্তি
রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।










