রমজান মাসে পরিচ্ছন্ন ইফতারের গুরুত্ব তুলে ধরতে ‘ইফতারেও আছে লাইফবয় টাইম’ নামে একটি উদ্যোগ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ। এ উদ্যোগে রাজধানীর চকবাজারের ইফতার বাজারসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

চকবাজারের ইফতারের খ্যাতি দেশজুড়ে। রমজান মাসে হাজারো মানুষের সমাগম হয় এখানে। এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে স্বাস্থ্যকর ইফতার পরিবেশন করা একটি বড় চ্যালেঞ্জ। গত বছর থেকে লাইফবয় এ চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে।

উদ্যোগটির মূল লক্ষ্য হলো, খাবার আগে হাত ধোয়ার বিষয়ে মানুষকে সচেতন করা ও জীবাণু থেকে সুরক্ষা দেয়া। চকবাজারের প্রতিটি দোকানে লাইফবয়ের ছাতা, অ্যাপ্রোন, গ্লাভস ও হ্যান্ডওয়াশের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। ফলে ক্রেতারা আগের চেয়ে স্বাস্থ্যসম্মত ইফতার পাচ্ছেন।

এ উদ্যোগের কারণে ভ্রাম্যমাণ দোকানগুলোর চেহারায়ও পরিবর্তন এসেছে। শুধু চকবাজার নয়, সারা দেশে ইফতারের সময় স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। ঈদ ও উৎসবের সময়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। লাইফবয়ের এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ আরো স্বাস্থ্যসম্মত ও সুন্দর হয়ে উঠছে।

চকবাজারের ব্যবসায়ীরা এই উদ্যোগের জন্য লাইফবয় ও ইউনিলিভার বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। লাইফবয় আশা করে, শুধু রমজান নয়, সারা বছরই হাত ধোয়ার এই অভ্যাস বজায় থাকবে।

জীবাণু থেকে সুরক্ষা দেয়ার এই প্রচেষ্টা লাইফবয়ের নতুন কিছু নয়। ২০২৩ সালে লাইফবয় একটি ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রায় ১০ লাখ শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করে। ২০১০ সাল থেকে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলেছে এই ব্র্যান্ড।

লাইফবয় বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত হয়েও কাজ করছে। এর আওতায় ৫ লাখ হ্যান্ডওয়াশ স্যাম্পল বিতরণ ও দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০ লাখ টাকার ডাক্তারী সেবা দেয়া হয়েছে।

ক্যাম্পেইনের আয়োজকরা মনে করেন, দেশের সব মানুষ হাত ধোয়া ও জীবাণু সম্পর্কে সচেতন হলে এই উদ্যোগ সফল হবে। এর মাধ্যমে রোগবালাইয়ের সংক্রমণ কমবে বলে তারা বিশ্বাস করেন। ইউনিলিভার ব্র্যান্ড রমজানের এ ক্যাম্পেইনের পাশাপাশি সারা বছর জীবাণু সচেতনতার জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবে। দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করাই এসব ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

—বিজ্ঞপ্তি