সম্প্রতি কুমিল্লায় বন্যাদুর্গত ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। পাশাপাশি চার হাজার পিস পোশাক, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং তিন হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ভিসি অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানের নির্দেশে ও ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচটিএম কাদের নেওয়াজের সহযোগিতায় এ ত্রাণ তৎপরতা চালানো হয়। এসব সহায়তা দুর্গতদের কাছে পৌঁছে দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জগলুল হক মৃধা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান মজুমদার, ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মো. সাইফুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা শারমিন সুলতানা ও গোলাম রাব্বানীসহ শিক্ষার্থীরা।—বিজ্ঞপ্তি