দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের বোর্ডের নির্বাহী কমিটির সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গভীর উদ্বেগ ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে গত রোববার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে অনুদানের অর্থ জমা দেয়া হয়। —বিজ্ঞপ্তি
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি
বন্যার্তদের জন্য ১০ কোটি টাকা অনুদান
দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।










