এক্সিম ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ১৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আবদুর রাজ্জাক। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম, অধ্যাপক ড. এইচ. এম. শহীদুল ইসলাম বারাকাতী ও হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ খাইরুল্লাহ। এছাড়া ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শরীআহ সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইনও সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীআহ পরিপালন নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। —বিজ্ঞপ্তি