ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নারীপক্ষের সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব।
নিরাপদ এবং সম্মানজনক একাডেমিক ও পেশাদার পরিবেশ গড়ে তোলার গুরুত্বকে সামনে রেখে সেমিনারটি আয়োজিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির যৌন হয়রানি রক্ষা কমিটির প্রধান ও কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক ড. ফারজানা সুলতানা। সমাপনী বক্তব্য প্রদান করেন যৌন হয়রানি রক্ষা কমিটির সদস্য এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ।
সেমিনারে আইইউবিএটির বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










