সাম্প্রতিক বন্যায় দেশের বেশ কয়েকটি জেলায় অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছে। তারা আজ খাদ্য, পানি ও চিকিৎসাসেবার চরম সংকটে পড়েছে। এ বিপর্যয়ের সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবার তাদের পাশে দাঁড়িয়েছে। ‘আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, মানুষ বাঁচাই’—আহ্বান নিয়ে এশিয়াটিক থ্রিসিক্সটির সব কর্মীর একদিনের বেতন দিয়ে গঠন করা হয়েছে তহবিল। সেই সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যোগ করা হয়েছে সমপরিমাণ অর্থ, যা বন্যার্তদের খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। —বিজ্ঞপ্তি