ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সংস্থা ডায়জায়নের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক ও ডায়জায়নের ভাইস প্রেসিডেন্ট জায়েগুন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ সময়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন এবং সহযোগী অধ্যাপক ড. মাহিন ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষক এবং ডায়জায়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।