সাভারের নয়ারহাট বাসস্ট্যান্ডের এসএ টাওয়ারের দ্বিতীয় তলায় জনতা ব্যাংক পিএলসির নয়ারহাট শাখার কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি ব্যাংকের ডিএমডি মো. ফয়েজ আলম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. একরামুল হক আকন এবং রিসার্চ অ্যান্ড প্ল্যানিং বিভাগের জিএম আরিফ আহমেদ। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের ডিজিএম মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে শাখা ব্যবস্থাপক মো. জহুরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন ভবনে জনতা ব্যাংকের নয়ারহাট শাখার কার্যক্রম শুরু
সাভারের নয়ারহাট বাসস্ট্যান্ডের এসএ টাওয়ারের দ্বিতীয় তলায় জনতা ব্যাংক পিএলসির নয়ারহাট শাখার কার্যক্রম শুরু করেছে।










