কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিস প্রাঙ্গণে গতকাল ‘এক দেশ, এক কিউআর; লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক প্রতিপাদ্যে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। সম্মানিত অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক স্বরূপ কুমার চৌধুরী, মাহবুবুল আলম, ইয়াসমিন রহমান বুলা ও অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী; এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং চট্টগ্রাম অঞ্চলের প্রধান কাজী মো. সাফায়েত কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ১ জুলাই থেকে সর্বত্র বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। লেনদেনকে সহজ, দ্রুত ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক এ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। বর্তমানে যেকোনো ব্যাংকের বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাচ্ছে।’

এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘ক্যাশলেস ইকোসিস্টেম শুধু পেমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন নয়, এটি আর্থিক অন্তর্ভুক্তি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। বাংলা কিউআর চালুর ফলে লেনদেন আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ হয়েছে। দেশের বিভিন্ন শাখা ও উপশাখার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে এনআরবিসি ব্যাংক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’

এছাড়া ক্ষুদ্র থেকে বড় সব ধরনের ব্যবসায়ীদের কাছে সর্বনিম্ন খরচে বাংলা কিউআর সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মেলা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। মেলায় অংশ নেয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা স্টলে বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে মূল্য গ্রহণ করেন।