প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ৩৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। প্রগতি ইন্স্যুরেন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুশফিকুর রহমান; পরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, নাহরীন ইয়াহিয়া ও সৈয়দ মোহাম্মদ জান এবং স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও অধ্যাপক শামছুন নাহার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ মুস্তবা, হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর মেজর (অব.) সাদাত মো. মুসা, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল, হেড অব ইন্টারনাল অডিট মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী।










