ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (আইএফআই) পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এসএম বখতিয়ার আলম। সম্প্রতি প্রতিষ্ঠানটির ৩৮২তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়। আইএফআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বখতিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বিএসসি অনার্স ও এমএসসি সম্পন্ন করেন। তিনি ঢাবির আজীবন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট।

ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রেজারার বখতিয়ার আলম বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের একজন সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন চার্টার্ড সদস্য ও ঢাকা ক্লাবের স্থায়ী সদস্য।