কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ পরিবহন সুবিধা সম্প্রসারণে ১২ আসনবিশিষ্ট একটি ইলেকট্রিক কার্ট উপহার দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি রাজধানীর বকশীবাজারে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিউল আজম কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরের কাছে ইলেকট্রিক কার্টটির চাবি হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) আরব ফজলুর রহমান; ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) আরিফ হাসান খান এবং কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. সাইদুল ইসলাম ও মো. জাহাঙ্গীর কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।