স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ; পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, এসএএমডি হোসেন, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, একেএম আবদুল আলীম ও জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক মো. শরাফাত উল্লাহ খান।
সভায় আরো অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম, কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন।










