স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে আয়োজিত এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনালে টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস, সামস ওয়ারিয়রসকে ৫ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করে সামস ওয়ারিয়রস ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার হাতে রেখে টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস জয়লাভ করে। ইমরান হোসেন ৭৮ রান করে ম্যাচ সেরা হন। মোহাম্মদ আসিফ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। রয়েল মাওনা দল ফেয়ার প্লে ট্রফি অর্জন করে।
স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে এম মোশাররফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত মোশাররফসহ অন্যান্য পরিচালকরা বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
বক্তারা বলেন, গার্মেন্টস কর্মীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ কর্মীদের উৎসাহিত করতে নিয়মিত খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এবারের টুর্নামেন্টে ১০টি দল অংশ নেয়। —বিজ্ঞপ্তি










