মানবিক সহায়তার জন্য ট্রাস্ট ব্যাংকের সব কর্মকর্তা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি টাকা এবং ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থ অনুদান হিসেবে প্রদান করেছে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের এমডি ও সিইও রফিকুল ইসলাম।