যমুনা ব্যাংক ফাউন্ডেশন সাম্প্রতিক বন্যার শুরু থেকেই দেশের দুর্গত মানুষের পাশে রয়েছে। যার অংশ হিসেবে নিজস্ব উদ্যোগে ফেনীর সোনাগাজী উপজেলায় নয়টি ইউনিয়নে ৫০১টি পরিবারের মাঝে ১৩ ধরনের খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তায় ব্যবহারের জন্য কুমিল্লা জেলা প্রশাসনকে স্পিড বোট দেয়া হয়েছে। এদিকে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।