পঞ্চম ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) চেইন রিঅ্যাকশন টিম। সম্প্রতি অনলাইন প্লাটফর্মে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সম্মাননাস্বরূপ ইউআইইউর চেইন রিঅ্যাকশন টিমকে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী চ্যাম্পিয়নশিপ পুরস্কার ও ২ লাখ টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়। ইউআইইউ টিমের নেতৃত্বে ছিলেন আবু সালেহ। অন্য সদস্যরা হলেন আহমেদ শাবাব নুর, সামরিন সিলভিয়া, এনান ইশরাক ও এফজেড শাওনি স্বস্তিকা।
পঞ্চম ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইউআইইউ
পঞ্চম ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) চেইন রিঅ্যাকশন টিম।










