বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী ইরফান ভূঁইয়াসহ সব শহীদের স্মরণে সম্প্রতি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, সদস্য কেএম আহসান শামীম, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ট্রেজারার মো. আব্দুল মোকাদ্দেম, আইএআরের নির্বাহী পরিচালক ও ইমেরিটাস অধ্যাপক ড. এম রিজওয়ান খান এবং রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান অংশ নেন। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে স্বাধীনতা কর্নারও উদ্বোধন করা হয়েছে।