ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ ও মোহাম্মদ সাইফুল আলম, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী এবং সদস্য সচিব মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী। —বিজ্ঞপ্তি