এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি মো. নজরুল ইসলাম স্বপন। সম্প্রতি ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ১৭৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি একই ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মো. নজরুল ইসলাম স্বপন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সামাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তৈরি পোশাক খাতে তার দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। মো. নজরুল ইসলাম স্বপন বর্তমানে টিভোলি অ্যাপারেলস লিমিটেড এবং গ্যালাক্সি স্টিচ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি। ২০০০ সাল থেকে তিনি একজন সিআইপির সম্মান পেয়ে আসছেন। এছাড়া রিয়েল এস্টেট ও এভিয়েশন খাতে তার ব্যাপক দক্ষতা রয়েছে। —বিজ্ঞপ্তি










