শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। গত বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। সভায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রূপালী হক চৌধুরী সিডিবিএল পর্ষদে যোগদান করেন। এর আগে সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল পদত্যাগ করেন। —বিজ্ঞপ্তি
সিডিবিএলের নতুন চেয়ারম্যান তপন চৌধুরী
শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।










