ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের হাতে স্পন্সরের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম হারুনুর রশীদ।
৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬’।
আয়োজকদের মতে, হজ ও ওমরাহ পালন করতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি, সেবাদাতা প্রতিষ্ঠান এবং সাধারণ দর্শনার্থীদের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হজ ও ওমরাহ-সংক্রান্ত বিভিন্ন তথ্য, সেবা ও পরামর্শ একসঙ্গে পাওয়া যাবে।










