সীমান্ত ব্যাংক সম্প্রতি প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সীমান্ত ব্যাংকের কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এবং ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থ অনুদান হিসেবে প্রদান করেছে। সম্প্রতি ব্যাংক্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের এমডি ও সিইও রফিকুল ইসলাম।