দারাজ বাংলাদেশ তাদের বার্ষিক অ্যানিভার্সারি উপলক্ষে ৯.৯ সেলের আয়োজন করতে যাচ্ছে। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে এই বিশেষ সেল। এই সময় ক্রেতারা ফ্রি ডেলিভারির পাশাপাশি ফ্ল্যাশ সেলে থাকা পণ্যের ওপর বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। দারাজ বাংলাদেশের কমিউনিকেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার মো. রাইসুল ইসলাম বাপ্পী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

দেশব্যাপী ক্রেতাদের এই সেলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে দারাজ বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, অনলাইন মার্কেটপ্লেসকে এক ধরনের ভার্চুয়াল পার্টি ভেন্যুতে রূপান্তরিত করছে দারাজ। এখানে ক্রেতারা নানা পণ্যে আকর্ষণীয় ছাড় ও সাশ্রয়ী কেনাকাটার সুযোগ পাবেন।

এ বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য দারাজের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছে তারা।