বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটিতে অংশগ্রহণকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা ও কমিউনিটি ব্যাংকের এমডি মসিউল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও কমিউনিটি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের প্রধান হাসি রাণী ব্যাপারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটিতে অংশগ্রহণকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।










