পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে পুঁজিবাজারসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বিএসইসি ভবনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়া বিএসইসির কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, আইসিবির এমডি মো. আবুল হোসেন, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সিইও এবং আইসিবির জিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।