কনফিডেন্স সিমেন্ট পিএলসির গত সপ্তাহ শেষে শেয়ারদর কমেছে ১৮ দশমিক ৬৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৬৮ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮৪ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্টের পর্ষদ। সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭৫ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।

এর আগের ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল কনফিডেন্স সিমেন্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কনফিডেন্স সিমেন্টের সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৯ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৭১ টাকা ৭৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

২০২১-২০২২ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছিল কোম্পানিটি। ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩২ কোটি ৭৮ লাখ টাকা। মোট শেয়ার ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০। এর মধ্যে ৩০ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৫৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৫৭ টাকা ৫০ পয়সা থেকে ৮৯ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।