এবি ব্যাংক পরিবার বন্যায় বিপর্যস্ত মানুষের ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে ২ কোটি টাকার তহবিল গঠন করেছে। একই সঙ্গে এবি ব্যাংক ফাউন্ডেশনও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে ৩ কোটি টাকার তহবিল গঠন করেছে।এ তহবিলে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও অন্য শেয়ারহোল্ডাররা অনুদান দেন। এছাড়া ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতন এ তহবিলে দেয়া হয়। তহবিলের এ টাকা বন্যার্ত মানুষের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।