দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্লক মার্কেটে মোট ১৭২ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, লাভেলো, সানলাইফ ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।

কোম্পানিগুলোর মধ্যে ব্লকে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লকে ব্যাংকটির লেনদেন ২২ কোটি ৬০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৩ টাকা ১০ পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮৭ টাকা ৫০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ সিটি ব্যাংকের ১২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৪ টাকা ১০ পয়সা। আলোচ্য সপ্তাহে ব্লকে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলোর ৯ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা, সানলাইফের ৭ কোটি ৭৪ লাখ ৬০ হাজার, জেএমআই হসপিটালের ৭ কোটি ৪২ লাখ, অগ্নি সিস্টেমসের ৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৫ কোটি ৫০ লাখ ৯০ হাজার, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪ কোটি ৯০ লাখ ৮০ হাজার ও ইউনিক হোটেলের ৪ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।