বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে গবেষণার গুরুত্ব নিয়ে ‘খাদ্য প্রক্রিয়াকরণ গবেষণায় প্রযুক্তির উৎকর্ষ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইএফএসটি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ অশরাফ আলী ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ড. সামিনা আহমেদ বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের উন্নয়নে গবেষণা অপরিসীম গুরুত্বপূর্ণ। এই সেমিনার খাদ্য গবেষণার কার্যক্রমকে আরো গতিশীল করবে।
অতিরিক্ত সচিব মোহাম্মদ অশরাফ আলী ফারুক বলেন, আইএফএসটির খাদ্য প্রক্রিয়াকরণ গবেষণার ব্যবহারিক উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারলে প্রকল্পের সুফল দৃশ্যমান হবে।
সেমিনারে লিভার ব্রাদার্স বাংলাদেশ, স্কয়ার, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও ন্যাচলে বাংলাদেশসহ ৫০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










