সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে মধুমতি ব্যাংক পিএলসি। গতকাল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এমডি ও অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক ও অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক, মধুমতি ব্যাংকের ডিএমডি ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, ডিএমডি ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে মধুমতি ব্যাংকের অনুদান
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে মধুমতি ব্যাংক পিএলসি।










