দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও এসএসএল কমার্সের মধ্যে ওমনি চ্যানেল সলিউশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের এএমডি শামসুদ্দিন চৌধুরী এবং এসএসএল কমার্সের গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও করপোরেট লায়াবিলিটি বিভাগের প্রধান আব্দুল বাতিন চৌধুরী, এসইভিপি ও কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ, কার্ডস অ্যান্ড এডিসি বিভাগের প্রধান মো. মারুফুর রহমান খান এবং এসএসএল কমার্সের পার্টনারশিপ ম্যানেজমেন্ট প্রধান মো. রাহাত মাসুদ, ই-কম প্রধান মো. সগির আহমেদ প্রমুখ।