ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি হাইব্রিড সিস্টেমে রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কেবিএম মঈন উদ্দিন চিশতী। সভায় অন্যদের মধ্যে পর্ষদের পরিচালক আবুল কাশেম হায়দার, মোস্তানসের বিল্লাহ, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং আইএফআইএলের এমডি ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া কোম্পানি সচিব, ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশ নেন। —বিজ্ঞপ্তি